মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)।
দিবসটি উপলক্ষে আজ ২৬ মার্চ ২০২৬ তারিখ সকাল ৮.০০ ঘটিকায় বিআইসিএম এর পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব নাজমুছ সালেহীন এর নেতৃত্বে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়৷
এসময় ইন্সটিটিউটের উপ-পরিচালক জনাব মোঃ সিরাজুল ইসলাম, গ্রন্থাগারিক জনাব নাজমুল হক গাজী, সহকারী হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার মতিউর রহমানসহ অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন।