পুরুষের দীর্ঘদিনের ক্লান্তি: শুধু পরিশ্রম নয়, হরমোনজনিত কারণও হতে পারে অনেক পুরুষই বলেন—
“ডাক্তার, কোনো কাজ না করলেও সারাক্ষণ ক্লান্ত লাগে।”
আমরা সাধারণত এটিকে স্ট্রেস, ঘুমের অভাব বা অতিরিক্ত কাজের ফল হিসেবে দেখি। তবে সব সময় তা নয়। কিছু ক্ষেত্রে এর পেছনে হরমোনজনিত কারণ থাকে, বিশেষ করে Testosterone deficiency একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনা।
প্রশ্ন: একজন পুরুষ সবসময় ক্লান্ত অনুভব করলে কেন Testosterone পরীক্ষা করা হয়?
উত্তর: Testosterone পুরুষ শরীরের একটি গুরুত্বপূর্ণ হরমোন। এটি শুধু যৌন স্বাস্থ্যের সঙ্গে নয়, বরং—
শরীরের এনার্জি লেভেল মাংসপেশির শক্তি
লোহিত রক্তকণিকা (red blood cell) তৈরি
মুড ও motivation এসবের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।
যখন Testosterone কমে যায়, তখন শরীরে কিছু
পরিবর্তন দেখা যায়— মাংসপেশির শক্তি কমে → কাজের ক্ষমতা কমে মৃদু রক্তস্বল্পতা হতে পারে → শরীরে অক্সিজেন সরবরাহ কমে → ক্লান্তি
মুড খারাপ ও motivation কমে যায়
ঘুমের মান খারাপ হয়
চিকিৎসা বিজ্ঞানে এই অবস্থাকে বলা হয় Male hypogonadism
Differential Diagnosis: সব ক্লান্তিই কি Testosterone কম থাকার কারণে?
না। একজন চিকিৎসককে আরও কয়েকটি সম্ভাব্য কারণ বিবেচনা করতে হয়।
১. Hypothyroidism
কেন ক্লান্তি হয়: Metabolism ধীর হয়ে যায়
কিভাবে আলাদা করবেন: ঠান্ডা বেশি লাগে, ওজন বাড়ে, কোষ্ঠকাঠিন্য, রক্ত পরীক্ষায় TSH বেশি
২. Anemia
কেন ক্লান্তি হয়: রক্তে hemoglobin কম থাকলে শরীরে অক্সিজেন কম পৌঁছায়
কিভাবে আলাদা করবেন: মাথা ঘোরা, শ্বাসকষ্ট, CBC-তে Hb কম
৩. Depression
কেন ক্লান্তি হয়: neurotransmitter imbalance এর কারণে motivation ও energy কমে যায়
কিভাবে আলাদা করবেন: আগ্রহ কমে যাওয়া, মন খারাপ, ঘুমের সমস্যা
৪. Cushing’s syndrome
কেন ক্লান্তি হয়: অতিরিক্ত cortisol metabolism ও muscle function ব্যাহত করে
কিভাবে আলাদা করবেন: মুখ গোল হয়ে যাওয়া, পেটে মেদ বৃদ্ধি, ত্বকে stretch marks
কীভাবে নিশ্চিত হওয়া যায়?
সাধারণত সকালে (৮–১০টার মধ্যে) রক্ত পরীক্ষা করে Serum Testosterone মাপা হয়। প্রয়োজনে সঙ্গে করা হয়— LH / FSH TSH CBC
এসব পরীক্ষার ফল একত্রে বিশ্লেষণ করে সমস্যার প্রকৃত কারণ নির্ধারণ করা হয়।
শেষ কথা
সব ক্লান্তি অলসতার লক্ষণ নয়, আবার সব ক্লান্তি মানসিক সমস্যার ফলও নয়। অনেক সময় শরীরের ভেতরের সূক্ষ্ম হরমোনজনিত পরিবর্তনই এর জন্য দায়ী হতে পারে। তাই দীর্ঘদিন অকারণ ক্লান্তি থাকলে সঠিক মূল্যায়নের জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
Dr. A.S.M. Shahariar Ahmed