ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ৩:১৬ অপরাহ্ন

২ দিনে সর্বোচ্চ লেনদেন একমি পেস্টিসাইডসের শেয়ারে

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে মাত্র দুই কর্মদিবস লেনদেন হয়েছে পুঁজিবাজারে। আর দুই দিনে সর্বোচ্চ লেনদেন হয়েছে একমি পেস্টিসাইডসের শেয়ারে। চলতি সপ্তাহের দুই কর্মদিবস (২৪ ও ২৫ মার্চ) কোম্পানিটি লেনদেনের শীর্ষস্থানে ছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ২৪ মার্চ কোম্পানিটি ১৮ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার  লেনদেন করে তালিকার শীর্ষস্থানে ছিল। আর ২৫ মার্চ কোম্পানিটি ১৮ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে শীর্ষে ছিল।

একমি পেস্টিসাইডস গতকাল ডিএসইতে সর্বশেষ ১৯ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। ঐদিন শেয়ারটির দর ৮০ পয়সা বা ৪.৩৫ শতাংশ বেড়েছিল। কোম্পানিটি গতকাল ৩ হাজার ৫৪২ বারে ১ কোটি ১ লাখ ২০ হাজার ৫৭৫টি শেয়ার লেনদেন করে।

জানা গেছে, কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ১ কোটি ৩৫ লাখ। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ১৩৫ কোটি টাকা। কোম্পানিটির মোট রিজার্ভ রয়েছে ৮৬ কোটি ৫৫ লাখ টাকা।

একমি পেস্টিসাইডস সর্বশেষ ২০২৫ সালে শেয়ারহোল্ডারদের নামমাত্র ০.০১ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। আর শেয়ার প্রতি লোকসান করেছিল ১.১৪ পয়সা।

’বি’ ক্যাটাগরির কোম্পানিটি ২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ