পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য-আনুসঙ্গিক খাতের কোম্পানি রংপুর ডেইরি ফুড অ্যান্ড প্রডাক্ট (আরডি ফুড) লিমিটেডের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বেড়েছে। জানুয়ারি মাসের তুলানায় ফেব্রুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১.৯৭ শতাংশ বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়,আরডি ফুডের মোট শেয়ার সংখ্যা ৭ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৯৫৬টি। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৭৫ কোটি ৯৭ লাখ টাকা। জানুয়ারি মাসে আরডি ফুডের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১১.২৮ শতাংশ। ফেব্রুয়ারি মাসে বেড়ে হয় ১৩.২৫ শতাংশ। অর্থাৎ কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনয়োগকারী ১.৯৭ শতাংশ বেড়েছে। কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩৩.৫৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৫৩.১৯ শতাংশ শেয়ার আছে।
উল্লেখ্য, ‘বি’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। মঙ্গলবার সর্বশেষ কোম্পানিটির শেয়ার ১৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হচ্ছে।
বিজনেস আই/



















