ঢাকা, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

হঠাৎ অসুস্থতার কারণে ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

যুদ্ধ বন্ধে ইরানকে যে প্রস্তাব দিল যুক্তরাষ্ট্রযুদ্ধ বন্ধে ইরানকে যে প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র
পরিবার সূত্রে জানা গেছে, অসুস্থতা অনুভব করার পরই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার সঙ্গে রয়েছেন তার সন্তান রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ভাদরা।

হাসপাতাল সূত্রে এখনও পর্যন্ত তার শারীরিক অবস্থার বিস্তারিত কোনো সরকারি বুলেটিন প্রকাশ করা হয়নি। তবে জানা যাচ্ছে, শ্বাসকষ্টসহ কিছু শারীরিক সমস্যার কারণে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এবং অনুরূপ শারীরিক সমস্যার কারণে এর আগেও একাধিকবার স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন সোনিয়া গান্ধী।

সূত্র: এনডিটিভি

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ