ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বুধবার ২১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ২৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের। কোম্পানিটি ৭ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ওরিয়ন ইনফিউশন ৩ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
চার্টার্ড লাইফ ৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফাইন ফুডস ১ কোটি ৭৮ লাখ, লাভেলো আইসক্রিম ১ কোটি ৬৯ লাখ, সানলাইফ ইন্স্যুরেন্স ২ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/


















