ঢাকা, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন

চায়না কোম্পানিতে পণ্য সাপ্লাই দেবে এমকে ফুটওয়্যার

পুঁজিবাজারে এসএমই খাতে তালিকাভুক্ত কোম্পানি এমকে ফুটওয়্যার চায়নাভিত্তিক প্রতিষ্ঠান জিংজিয়াং আকিয়া স্পোর্টস কোম্পানির সাথে একটি চুক্তি সম্পন্ন করেছে। চুক্তি অনুযায়ী কোম্পানিটি জিংজিয়াং আকিয়া স্পোর্টস কোম্পানির জন্য ফুটওয়্যার পণ্য  উৎপাদন ও সরবরাহ করবে।

মঙ্গলবার (২৪) মার্চ কোম্পানি দুইটির মধ্যে ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সাপ্লাই এগ্রিমেন্ট সম্পন্ন হয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চুক্তি অনুযায়ী এমকে ফুটওয়্যার বছরে প্রায় ১০ লাখ জোড়া ফুটওয়্যার অর্ডার নেবে জিংজিয়াং আকিয়া স্পোর্টস কোম্পানি থেকে।

উক্ত অর্ডারের আনুমানিক বার্ষিক রপ্তানি মূল্য প্রায় ৮ থেকে ১০ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রতিটি চুক্তি বর্ষে নিয়মিত ক্রয় আদেশের মাধ্যমে সম্পন্ন করা হবে। প্রত্যাশিত উৎপাদন চাহিদা মেটানোর জন্য, এমকে ফুটওয়্যার পিএলসি চুক্তির শর্তানুযায়ী ক্রেতার জন্য নির্দিষ্ট উৎপাদন ক্ষমতা সংরক্ষিত রাখবে। এই চুক্তিতে গুণগত মান, উৎপাদনের সময়সীমা, অর্থ পরিশোধের শর্তাবলী সম্পর্কিত বিধানও রয়েছে।

কোম্পানি বিশ্বাস করে যে, ক্রয় আদেশগুলির সফল সম্পাদন এবং চুক্তির শর্তাবলী মেনে চলার সাপেক্ষে, এই চুক্তিটি তার রপ্তানি আদেশের ধারাকে শক্তিশালী করবে এবং তার ভবিষ্যৎ ব্যবসায়িক কার্যক্রমে ইতিবাচকভাবে অবদান রাখবে।

বিজনেস আই/

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ