ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবারও লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে একমি পেস্টিসাইডস লিমিটেড। কোম্পানিটির আজ ১৮ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ৫৪২ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। কোম্পানিটির ১৬ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্রাক ব্যাংক ১৫ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সানলাইফ ইন্স্যুরেন্সের ১৪ কোটি ১৪ লাখ, লাভেলো আইসক্রিমের ১৩ কোটি ৪৭ লাখ, সামিট অ্যালায়েন্স পোর্টের ১৩ কোটি ৩২ লাখ, ইনটেকের ১২ কোটি ৮০ লাখ, সিটি ব্যাংকের ১১ কোটি ৯৮ লাখ, ডমিনেজ স্টিলের ১১ কোটি ৬১ লাখ ও রানার অটোমোবাইলসের ১১ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/