ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

সূচকের ব্যাপক পতনে লেনদেন

ঈদের ছুটি শেষে আজ মঙ্গলবার খুলেছে পুঁজিবাজার। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন চলছে। লেনদেনের প্রথম ঘন্টায় ডিএসইতে ২৩৯ কোম্পানির দরপতন হয়েছে। আজ বেলা ১১টা ১৭ মিনিট পরযন্ত ডিএসইতে ১৬৮ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩০০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৮টির, দর কমেছে  ২৩৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৪টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ২ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ