ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে একমি পেস্টিসাইডস লিমিটেড। কোম্পানিটির আজ ১৮ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ১৩৯ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির ১৭ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
রবি আজিয়াটা ১৫ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সিটি ব্যাংক ১৩ কোটি ৬৭ লাখ, সী পার্ল বীচ ১২ কোটি ৩৪ লাখ, সামিট অ্যালয়েন্স পোর্ট ১২ কোটি ৫ লাখ, ইনটেক ১১ কোটি ৯৫ লাখ, শাইনপুকুর সিরামিকস ১০ কোটি ৭৮ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ৯ কোটি ৪১ লাখ ও ডমিনেজ স্টিল ৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/