ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৬:৩৮ অপরাহ্ন

ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মঙ্গলবার ২২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ১৫ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির। এদিন কোম্পানিটির ৩ কোটি ৯২ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জিকিউ বলপেন ২ কোটি টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

এশিয়াটিক ল্যাবরেটরিজ ১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১ কোটি ৮ লাখ, একমি পেস্টিসাইডসের ১ কোটি ২ লাখ,  ফাইন ফুডসের ১ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ