ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ২৪৩টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ৬০ পয়সা বা ৯.০৯ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬ টাকা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। এদিন কোম্পানিটি সর্বশেষ ৫ টাকা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে জিএসপি ফিন্যান্স কোম্পানি লিমিটেড। আজ শেয়ারটির দর ৫০ পয়সা বা ৮.৬২ শতাংশ কমেছে।
দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বে-লিজিং ৮.৪৭ শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ৮.১৬ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৮.১০ শতাংশ, ফ্যাস ফিন্যান্সের ৮.১০ শতাংশ, পিপলস লিজিংয়ের ৭.৮৯ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৭.৬৯ শতাংশ ও প্রিমিয়ার লিজিংয়ের ৭.৬৯ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/