ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে আকাশপথে যোগাযোগ আবারও স্থবির হয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-এও। সোমবার (২৩ মার্চ) একদিনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ বিভিন্ন সংস্থার ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে কয়েক হাজার প্রবাসী ও বিদেশগামী যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।

বিমানবন্দর সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে অস্থিরতা শুরু হওয়ার পর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ১৭৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দর জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, বাতিল হওয়া ৭টি ফ্লাইটের মধ্যে রয়েছে:

* বিমান বাংলাদেশ এয়ারলাইনস: মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে চট্টগ্রামে আসার (এরাইভাল) ৩টি ফ্লাইট।
* ইউএস-বাংলা এয়ারলাইনস: মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার (ডিপার্চার) ২টি ফ্লাইট।
* এয়ার আরাবিয়া: মধ্যপ্রাচ্য থেকে আগত ১টি এবং যাওয়ার ১টি ফ্লাইট।

যদিও সোমবার কিছু কার্যক্রম সীমিত পরিসরে সচল ছিল, তবুও শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে সালাম এয়ার, এয়ার আরাবিয়া এবং ইউএস-বাংলার ফ্লাইটের অচলাবস্থা অব্যাহত রয়েছে।

প্রকৌশলী খলিল জানান, যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক আকাশসীমা ব্যবহারে ঝুঁকি ও সীমাবদ্ধতা তৈরি হওয়ায় সিডিউল বিপর্যয় ঘটছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটছে না বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ