ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে ব্যাংক ও পুঁজিবাজার

পবিত্র ঈদ-উল ফিতরের ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) থেকে দেশের ব্যাংক, বিমা, পুঁজিবাজারসহ সব আর্থিক প্রতিষ্ঠান খুলবে। পবিত্র শবে-কদর এবং ঈদ-উল-ফিতর উপলক্ষে গত মঙ্গলবার (১৭ মার্চ) থেকে সোমবার (২৩ মার্চ) পর্যন্ত টানা সাত দিন বন্ধ রয়েছে প্রতিষ্ঠানগুলো।

বাংলাদেশ ব্যাংক, ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ঈদের ছুটি শেষে আগামীকাল ২৪ মার্চ থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু হবে। সে সময় স্বাভাবিক লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত।

২৪ মার্চ (মঙ্গলবার) থেকে পুঁজিবাজারের অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। লেনদেন শুরু হবে সকাল ১০টায়, যা চলবে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। নিয়মিত লেনদেন শেষে ১০ মিনিট অর্থাৎ দুপুর ২টা ২০ মিনিটে থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন থাকবে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ