প্রতিবারের ন্যায় এবারও সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুর সদরসহ ৬টি উপজেলায় আজ শুক্রবার ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন অনুসারিরা। দিনাজপুর শহরের চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টারে, চিরিরবন্দর, কাহারোল, বোচাগঞ্জ, বিরল ও বিরামপুর উপজেলায় আগাম ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার সকাল ৮ টায় দিনাজপুর শহরের চারুবাবুর মোড়স্থ (পার্টি সেন্টারে) একটি কমিউনিটি সেন্টারে নামাজ আদায় করেন ২ শতাধিক পরিবার। একইভাবে অন্যান্য স্হানেও নামাজ আদায় করে ঈদ পালন করেছেন তারা।
এছাড়া জেলার চিরিরবন্দরের সাইতারার রাবার ড্যাম, ফতেহজংপুর গ্রাম কাহারোলের জয়নন্দ, ১৩ মাইলে গড়েয়া, বিরলের পশ্চিম বনগাঁ জামে মসজিদ, কাজীপাড়া, বিরামপুরের বিনাইল ইউনিয়নের আয়ড়া দাখিল মাদরাসা মাঠ, খয়ের বাড়ি দাখিল মাদরাসা মাঠ এবং নবাবগঞ্জে কিছু স্হানে প্রায় হাজার দুয়েক মুসল্লী ঈদের নামাজ আদায় করেছেন।
সৌদি আরবের সাথে মিল রেখে গত ২০০৭ সাল থেকে দুই ঈদে ( ঈদুল ফিতর এবং ঈদুল আযহায়) নামাজ আদায় করে আসছেন অনুসারিরা।