ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১:৩২ অপরাহ্ন

১০ বছরের মধ্যে সর্বনিম্ন লভ্যাংশ বিএটিবিসির

পুঁজিবাজারে খাদ্য আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত বহজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলদেশ কোম্পানি লিমটেড (বিএটিবিসি)। কোম্পানিটি ৩১ ডিসেম্বর,২০২৫ সমাপ্ত হিসাব বছরে মাত্র ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। যা গত ১০ বছরে কোম্পানিটির ইতিহাসে সর্বনিম্ন লভ্যাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানায়, ২০২৫ সালের জুলাই মাসে কোম্পানিটির ঢাকার কারখানা পুরোপুরি বন্ধ হয়ে যায়। কোম্পানিটির যন্ত্রপাতি এবং সিগারেট উৎপাদনকারী উপকরণ সাভার কারখানায় স্থানান্তর করা হয়। জোরপুর্বক কোম্পানিটির কারখানা বন্ধ এবং নতুন কারখানা পুনর্গঠনের কারণে পরিচালনা মুনাফার উপর আগের বছরের তুলনায় ৭১৫ কোটি টাকার প্রভাব পড়েছে। এর ফলে কোম্পানিটির মুনাফা কমেছে উল্লেখযোগ্যহারে।

৩১ ডিসেম্বর,২০২৫ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ১০ টাকা ৮১ পয়সা। ২০২৪ সালে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৩২ টাকা ৪২ পয়সা। অর্থাৎ এক বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে ২১ টাকা ৬১ পয়সা বা ৬৭ শতাংশ।

কোম্পানিটি ইপিএস কমার কারণ হিসাবে জানিয়েছে, নিম্ন টার্নওভার, পরিচালন ব্যয় বৃদ্ধি, মুল্যস্ফিতীর চাপ।

কোম্পানিটির মুনাফা কমার কারণে নিট অপারেটিং ক্যাশফ্লো ৮১ শতাংশ কমেছে।

কোম্পানিটির গত ১০ বছরের লভ্যাংশ পরযালোচনায় দেখা যায়-২০১৫ সালে ৫৫০ শতাংশ নগদ, ২০১৬ সালে ৬০০ শতাংশ নগদ, ২০১৭ সালে ৬০০ শতাংশ নগদ, ২০১৮ সালে ৫০০ শতাংশ নগদ, ২০১৯ সালে ৪০০ শতাংশ নগদ, ২০২০ সালে ৬০০ শতাংশ নগদ, ২০২১ সালে ২৭৫ শতাংশ নগদ, ২০২২ সালে ২০০ শতাংশ নগদ, ২০২৩ সালে ১০০ শতাংশ নগদ ও ২০২৪ সালে ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

২০২৫ সালে কোম্পানিটির ঢাকার কারখানা বন্ধ হয়ে যাওয়ায় লভ্যাংশ ইপিএসে বড় পরিবর্তন এসেছে বলে মনে করছে বাজার সংশ্লিষ্টরা। কারণ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সাধারণত বহুজাতিক কোম্পানিগুলো বড় মূলধনী কোম্পানি। এসব কোম্পানি বছর শেষে বিনিয়োগকারীদের বড় অংকের লভ্যাংশ দেয়। তবে এবার কোম্পানিটির ইতিহাসে সর্বনিম্ন লভ্যাংশ দিয়ে বিনিয়োগকারীদের হতাশ করেছে।

কোম্পানিটির ইপিএস পরযালোচনায় দেখা যায়, ২০২০ সালে বিএটিবিসি শেয়ার প্রতি আয় করেছিল ৬০ টাকা ৪৮ পয়সা, ২০২১ সালে ২৭.৭২ টাকা, ২০২২ সালে ৩৩.১০ টাকা, ২০২৩ সালে ৩৩.১১ টাকা, ২০২৪ সালে ৩২.৪২ টাকা।

এ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫৪০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৫৪০ কোটি টাকা। এদিকে কোম্পানিটির মোট রিজার্ভ রয়েছে ৫ হাজার ২২৪ কোটি ৬০ লাখ টাকা।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ