পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের একজন উদ্যোক্তা ৭ লাখ ৪০ হাজার শেয়ার হস্তান্তর করার ঘোষণা দিয়েছেন। কোম্পানিটির এই উদ্যোক্তা তার ছেলেকে উল্লিখিত পরিমোণ শেয়ার উপহার দেবেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, একমি ল্যাবরেটরিজ লিমিটেডের উদ্যোক্তা পারভীন আখতার খানম। তার কাছে থাকা কোম্পানিটির ৭ লাখ ৪০ হাজার শেয়ার তার ছেলেেআনসার উদ্দীন সিনহার কাছে উপহার হিসেবে হস্তান্তর করার আগ্রহ প্রকাশ করেছেন। আনসার উদ্দীন সিনহা কোম্পানিটির একজন সাধারণ শেয়ারহোল্ডার।
ঘোষণা অনুযায়ী, শেয়ারগুলো স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে উপহার হিসেবে হস্তান্তর করা হবে। গত ১৫ মার্চ থেকে পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন কোম্পানিটির উদ্যোক্তা।
একমি ল্যাবরেটরিজ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৬ সালে। ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটির পরিশোধিত মূলধন ২১১ কোটি ৬০ লাখ হাজার টাকা। সে হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২১ কোটি ১৬ লাখ ১ হাজার ৭০০টি। সর্বশেষ ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে মধ্যে কোমস্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৪০.৭৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩১.৫২ শতাংশ, ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৭.৭৪ শতাংশ শেয়ার রয়েছে।

বিজনেস আই/


















