ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১:৫৯ অপরাহ্ন

রবি আজিয়াটার লেনদেন চালু ২৪ মার্চ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রবি আজিয়াটা পিএলসির লেনদেন রেকর্ড ডেটের পর আগামী ( ২৪ মার্চ) চালু হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এর আগে কোম্পানিটি স্পট মার্কেটে লেনদেন সম্পন্ন করেছে। আজ রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।

আগামী ২৪ মার্চ, মঙ্গলবার থেকে কোম্পানিটি আগের নিয়মে লেনদেন করবে পুঁজিবাজারে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ