ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’বি’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টি রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- ইনটেক, সী পার্ল বীচ, লিগ্যাসি ফুটওয়্যার, শাইনপুকুর সিরামিকস, হাক্কানি পাল্প ও ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস লিমিটেড।
ইনটেক
কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৬০ পয়সা বা ৬.৫০ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪২ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৪০ টাকা ৬০ পয়সা থেকে ৪৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৬ টাকা ২০ পয়সা থেকে ৪৭ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

সী পার্ল বীচ
কোম্পানিটির ২ টাকা ৪০ পয়সা বা ৬.৩০ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪০ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৩৭ টাকা ২০ পয়সা থেকে ৪০ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৯ টাকা ৩০ পয়সা থেকে ৬১ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
লিগ্যাসি ফুটওয়্যার
কোম্পানিটির ৩ টাকা ৩০ পয়সা বা ৬.১৩ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৫৩ টাকা ৭০ পয়সা থেকে ৫৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৪২ টাকা ৮০ পয়সা থেকে থেকে ৭৭ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া শাইনপুকুর সিরামিকসের ৫ শতাংশ, হাক্কানি পাল্পের ৪.৮০ শতাংশ ও ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কসের ৪.০৩ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/


















