ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ৭৩টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ৬০ পয়সা বা ৮.৩৩ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। এদিন কোম্পানিটি সর্বশেষ ৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। আজ শেয়ারটির দর ৪০ পয়সা বা ৬.০৬ শতাংশ কমেছে।
দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা কনডেন্সড মিল্ক ৬.০৩ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ৫.৭৬ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্স ৫.১২ শতাংশ, ফ্যাস ফাইন্যান্স ৫.১২ শতাংশ, জিএসপি ফাইন্যান্স ৪.৯১ শতাংশ, এমারেল্ড অয়েল ৪.৬৫ শতাংশ ও মাইডাস ফাইন্যান্স ৪.১০ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/