আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এ. সি. আই. লজিস্টিকস লিমিটেড (স্বপ্ন) বাংলাদেশের অন্যতম বৃহৎ সেবামূলক রিটেইল চেইন। যে কোনো পরিস্থিতিতে মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই যাত্রায় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনসহ সকল গণমাধ্যমের অব্যাহত সহযোগিতার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।
স্বপ্ন সবসময়ই স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কর্পোরেট সুশাসনের নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ। এ প্রেক্ষিতে সম্প্রতি একটি প্রশাসনিক বিষয় সম্পর্কে সকলকে অবহিত করা প্রয়োজন বলে আমরা মনে করছি।
জনাব মোহাম্মদ কামরুজ্জামান মিলু, মিডিয়া অ্যান্ড পিআর ম্যানেজার, গত ০৮/০৩/২০২৬ তারিখে ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্ট মানবসম্পদ বিভাগকে অবহিত করে পদত্যাগপত্র প্রদান করেন এবং পরবর্তীতে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন না করেই নিরুদ্দেশ হয়ে যান।
পরবর্তীতে তার দায়িত্বকালীন সময়ে সংঘটিত সম্ভাব্য কিছু আর্থিক অসংগতির অভিযোগ ও প্রাথমিক তথ্য প্রাপ্ত হওয়ায় এ. সি. আই. লজিস্টিকস লিমিটেড (স্বপ্ন) বিষয়টি তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত চলমান থাকা অবস্থায় জনাব মোহাম্মদ কামরুজ্জামান মিলুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।
উল্লেখ্য যে, ২০২৪ সালের রমজান মাসে স্বপ্ন-এর তেজগাঁও কার্যালয়ে গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিতিতে স্বপ্ন-এর ব্যবস্থাপনা পরিচালকের সাথে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় স্বপ্ন-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব সাব্বির হাসান নাসির উপস্থিত গণমাধ্যম প্রতিনিধিদের জানান যে, স্বপ্ন-এর বিজ্ঞাপন ও জনসংযোগ সংক্রান্ত বিষয়ে জনাব মো: আতিকুর রহমান, লিড – মার্কেটিং বাজেট অ্যান্ড কমিউনিকেশন অপারেশন্স, অথবা জনাব মো: মাহাদী ফয়সাল, ডেপুটি ডিরেক্টর, ক্যাটাগরি গ্রোথ অ্যান্ড ইএসজি-এর সাথে যোগাযোগ করতে হবে।
এ প্রেক্ষিতে স্বপ্ন সংক্রান্ত বিজ্ঞাপন, জনসংযোগ বা এ ধরনের যে কোনো বিষয়ে তথ্য বা প্রয়োজনীয় যোগাযোগের জন্য সংশ্লিষ্ট সকলকে পুনরায় অনুরোধ করা হচ্ছে যে, তারা জনাব মোহাম্মদ কামরুজ্জামান মিলুর সাথে যোগাযোগ না করে নিচে উল্লেখিত প্রতিনিধির সাথে যোগাযোগ করবেন।