পবিত্র ঈদুল ফিতরের ছুটির আগে আজ সোমবার শেষ কর্মদিবসের লেনদেন ছিল পুঁজিবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচকতায় লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৫৩ কোম্পানির দর বেড়েছে। তবে আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার ডিএসইতে ৪৬০ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৬৩ কোটি ২৪ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৫২৩ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৫৩ পয়েন্টে অবস্থান করছে।
অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৭ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়েছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫৩টির, দর কমেছে ৭৩টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৬২টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৫০ দশমিক ৩৯ পয়েন্ট বেড়েছে। সিএসইতে ৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বিজনেস আই/