পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে একাদশের বাইরেই থেকে গেলেন সৌম্য সরকার। প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ সাইফ হাসানের ওপরেই আস্থা রেখেছে টিম ম্যানেজম্যান্ট। আজ রবিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।
টসের পর টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেছেন, এই কন্ডিশনে জয়ের জন্য ২৬০ রানকেই তারা যথেষ্ট মনে করছেন। সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে। প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৮ উইকেটে। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ হেরেছে ১২৮ রানে। এমতাবস্থায় অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
অন্যদিকে পাকিস্তানের একাদশে এসেছে তিনটি পরিবর্তন। বাদ পড়েছেন চোটাক্রান্ত হুসেইন তালাত, শামিল হুসেইন এবং মোহাম্মদ ওয়াসিম। তাদের জায়গায় দলে এসেছেন আবরার আহমেদ এবং অভিষেক হতে যাচ্ছে গাজী ঘোরি এবং সাদ মাসুদের।
মিরপুরে ‘ফাইনালের’ রোমাঞ্চে বাগড়া দিতে পারে বৃষ্টিমিরপুরে ‘ফাইনালের’ রোমাঞ্চে বাগড়া দিতে পারে বৃষ্টি
বাংলাদেশ একাদশ: তানজীদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক) রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।
পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, গাজী ঘোরি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আগা, আবদুল সামাদ, সাদ মাসুদ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, হারিস রউফ।