ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৫:৩০ অপরাহ্ন

সহযোগী প্রতিষ্ঠোনের সাথে ওয়ালটন হাইটেকের মার্জারে বিএসইসির সম্মতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির প্রস্তাবিত একীভূতকরণ (মার্জার) পরিকল্পনায় নীতিগত সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটির সহযোগী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে (ডব্লিউডিআইএল) মূল কোম্পানির সাথে একীভূত করার এই উদ্যোগে সম্প্রতি নিয়ন্ত্রক সংস্থাটির পক্ষ থেকে ‘নো অবজেকশন’ দেওয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ২৫ জানুয়ারি ওয়ালটন হাইটেকের পরিচালনা পর্ষদের বৈঠকে এই একীভূতকরণের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত ১৫ মার্চ (২০২৬) প্রস্তাবিত মার্জার স্কিমটির বিষয়ে বিএসইসি তাদের অনাপত্তি জানায়।

জানা গেছে, প্রস্তাবিত এই একীভূতকরণে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড হবে অধিগৃহীত প্রতিষ্ঠান (অ্যাকুয়ারি) এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি থাকবে অধিগ্রহণকারী প্রতিষ্ঠান (অ্যাকুয়ারার) হিসেবে।

কোম্পানিটির একীভূতকরণ কার্যকর হতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন,কোম্পানির ঋণদাতা ও সাধারণ শেয়ারহোল্ডারদের সম্মতি এবং অন্যান্য প্রাসঙ্গিক নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন লাগবে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ