ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’বি’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টি রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- বিবিএস, বিবিএস ক্যাবলস, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং, ইনটেক, ডমিনেজ স্টিল ও সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড।
বিবিএস
কোম্পানিটির শেয়ার দর ৬০ পয়সা বা ৫.৬৬ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১০ টাকা ৬০ পয়সা থেকে ১১ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৬ টাকা ৫০ পয়সা থেকে ১৩ টাকা ৫০ পরযন্ত লেনদেন হয়।

বিবিএস ক্যাবলস
কোম্পানিটির ৯০ পয়সা বা ৫.৪২ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৬ টাকা ৭০ পয়সা থেকে ১৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১১ টাকা ৬০ পয়সা থেকে ২৪ টাকা পরযন্ত লেনদেন হয়।
ড্রাগন সোয়েটার
কোম্পানিটির ৪০ পয়সা বা ৪.৭১ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৮ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৮ টাকা ৪০ পয়সা থেকে ৯ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৬ টাকা ৯০ পয়সা থেকে থেকে ১২ টাকা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া ইনটেকের ৩.৩৫ শতাংশ, ডমিনেজ স্টিলের ৩.১৯ শতাংশ ও সোনারগাঁও টেক্সটাইলের ৩.১৪ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/


















