ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩:৩৭ অপরাহ্ন

ওরিয়ন ইনফিউশনসহ লেনদেনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির আজ ২৩ কোটি  ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৫ হাজার ২৩২ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে  সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ২১ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

রবি আজিয়াটা ১৯ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সামিট অ্যালয়েন্স পোর্ট ১৮ কোটি ৮৩ লাখ, ব্রাক ব্যাংক ১৫ কোটি, লাভেলো আইসক্রিম ১৪ কোটি ১৪ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ১৩ কোটি ৯১ লাখ, ইনটেক ১০ কোটি ৭৬ লাখ, সী পার্ল বীচ ৯ কোটি ৭৬ লাখ ও একমি পেস্টিসাইডসের ৮ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ