পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সহযোগী প্রতিষ্ঠান এমক্যাশ লিমিটেড যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান বি১০০ হোল্ডিংস এলএলসিতে কৌশলগত বিনিয়োগকারী হিসাবে কাজের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার ১২ মার্চ ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এমক্যাশ লিমিটেড কৌশলগত বিনিয়োগকারী হিসাবে কাজ করার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। এমক্যাশ লিমিটেড কৌশলগত বিনিয়োগকারী হিসাবে কাজ করার জন্য নিয়ন্ত্রক সংস্থা থেকে ছাড়পত্র প্রয়োজন। এই ছাড়পত্র সম্পন্ন হওয়ার জন্য সিদ্ধান্তটি স্থগিত করেছে ইসলামী ব্যাংক।
এর আগে ব্যাংকটি জানিয়েছিল, নিয়ন্ত্রক সংস্থার অনুমতি সাপেক্ষে এমক্যাশ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) হিসাবে কাজ করবে। এই বিবেচনায় এমক্যাশের পরিশোধিত মূলধন ৫০০ কোটি টাকা পরযন্ত বৃদ্ধি করা হবে।
কোম্পানিটি জানায়, সহযোগী প্রতিষ্ঠানে ইসলামী ব্যাংকের সর্বনিম্ন ৫১ শতাংশ এবং সর্বোচ্চ ৪৮.৯৯৯০ শতাংশ অংশগ্রহণ থাকবে। বি১০০ হোল্ডিংস এলএলসি শেয়ার সাবস্ক্রিপশন এবং এমক্যাশের পরিচালনা পর্ষদের অনুমোদনের মাধ্যমে কৌশলগত বিনিয়োগকারী হিসাবে কাজ করতে পারবে প্রতিষ্ঠানটি।

প্রস্তাবিত কৌশলগত বিনিয়োগ এমক্যাশ লিমিটেডের মূলধন ভিত্তি শক্তিশালী করবে এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্ল্যাটফর্মের অধীনে ডিজিটাল আর্থিক পরিষেবা সম্প্রসারণে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
বিজনেস আই/


















