ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১:৩৪ অপরাহ্ন

সাইফ পাওয়ারটেকসহ সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় যারা

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৮টি বা ৯ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে সাইফ পাওয়ারটেক লিমিটেডের।

সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ৬.৯৪ শতাংশ কমে ৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ৭ টাকা ২০ পয়সা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স ৫.৬৮ শতাংশ দর কমে সর্বশেষ ৫৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল  ৫৬ টাকা ৩০ পয়সা।

তালিকার তৃতীয় স্থানে থাকা রিং শাইন টেক্সটাইলের ৫.৪১ শতাংশ দর কমেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- দুলামিয়া কটনের ৫.১০ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজের ৪.৯৮ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৪.৭৬ শতাংশ, নর্দার্ণ জুটের ৪.৫৩ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বর ৪.৫১ শতাংশ, এএফসি এগ্রো ৪.৩৫ শতাংশ ও মেট্রো স্পিনিংয়ের ৪.১২ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ