বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অংকে লেনদেন কমলেও বেড়েছে বাজার মূলধন। সপ্তাহজুড়ে ডিএসইরে বাজার মূলধন বেড়েছে ৮ হাজার ৮৬০ কোটি ৬৭ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬ হাজার ৯১২ কোটি ৫৭ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৯৭ হাজার ৯৫১ কোটি ৯০ লাখ টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন বেড়েছে ১ দশমিক ২৮ শতাংশ বা ৮ হাজার ৮৬০ কোটি লাখ টাকা।
সপ্তাহের ব্যবধানে ডিএসইতে কমেছে টাকার অংকে লেনদেন। গত সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৬৫৬ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৪৮২ কোটি ৪৫ লাখ টাকার।
এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১২৭.৫৬ পয়েন্ট বা ২ দশমিক ৪৩ শতাংশ বেড়ে ৫ হাজার ৩৬৮ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৫৪.৭৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স ৩০.৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৯ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩২৪টির, কমেছে ৩৮টির এবং অপরবর্তিত রয়েছে ২৭টির।
বিজনেস আই/


















