ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১:১১ অপরাহ্ন

’জেড’ ক্যাটাগরির ১০ শেয়ারে সবুজবাতি

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় স্থান করে নিয়েছে বেশিরভাগ দুর্বল কোম্পানি। সপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ১০টি রয়েছে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি। এসব কোম্পানি দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে লোকসান গুনছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।

জেড ক্যাটাগরির কোম্পানিগুলো হচ্ছে- ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস, পিপলস লিজিং ‍ুফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস, ফ্যাস ফিন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ফ্যামিলি টেক্স, এইচ.আর টেক্সটাইল, মেঘনা কনডেন্সড মিল্ক,  মেঘনা পেট ও প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

 ইন্টারন্যাশনাল লিজিং

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫০ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ২ টাকা ২০ পয়সা ; যা গত সপ্তাহে ৩ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে।

কোম্পানিটি দীর্ঘদিন শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি। বর্তমানে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান ৪ হাজার ৯৩১ কোটি লাখ টাকা।

পিপলস লিজিং

সপ্তাহের ব্যবধানে পিপলস লিজিংয়ের শেয়ার দর বেড়েছে ৫০ পয়সা। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল  ২ টাকা ৪০ পয়সা ; যা গত সপ্তাহে ৩ টাকা ৬০ পয়সা দাঁড়িয়েছে।

কোম্পানিটি দীর্ঘদিন শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি। বর্তমানে কোম্পানিটির ৪ হাজার ৬৫৪ কোটি ৭৬ লাখ টাকা পূঞ্জীভূত লোকসান রয়েছে।

ফ্যাস ফিন্যান্স

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫০ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ২ টাকা ৪০ পয়সা ; যা গত সপ্তাহে ৩ টাকা ৬০ পয়সা দাঁড়িয়েছে।

বর্তমানে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান ২ হাজার ১৬ কোটি ৩০ লাখ টাকা। কোম্পানিটি দীর্ঘদিন শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।

ফারইস্ট ফাইন্যান্স

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫০ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ২ টাকা ৪০ পয়সা  ; যা গত সপ্তাহে ৩ টাকা ৬০ পয়সা দাঁড়িয়েছে।

জেড ক্যাটাগরির কোম্পানিটি দীর্ঘদিন শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়না। কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান রয়েছে ৯৯২ কোটি ১৯ লাখ টাকা।

এছাড়া জেড ক্যাটাগরির  প্রিমিয়ার লিজিংয়ের ৪২.৩১ শতাংশ, ফ্যামিলি টেক্সের ২৭.৫৯ শতাংশ, এইচ.আর টেক্সটাইলের ২৫ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের ২৩.৬১ শতাংশ, মেঘনা পেটের ২২.৯২ শতাংশ ও প্রাইম ফাইন্যান্সের ১৭.৩৯ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ