ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির আজ ২৭ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ১ হাজার ৮৯৭ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। কোম্পানিটির ২১ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
রবি আজিয়াটা ১৮ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এশিয়াটিক ল্যাবরেটরিজের ১৬ কোটি ৭২ লাখ,সামিট অ্যালায়েন্স পোর্ট ১৬ কোটি ৪৬ লাখ, ওরিয়ন ইনফিউশন ১৬ কোটি ৪৪ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ১৩ কোটি ৬৫ লাখ, সী পার্ল বীচ ১২ কোটি ৯০ লাখ, একমি পেস্টিসাইডস ১১ কোটি ৬৩ লাখ ও লাফার্জহোলসিম ১১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















