ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বৃহস্পতিবার ২৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৪৪ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসির। এদিন কোম্পানিটির ২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সান লাইফ ইন্স্যুরেন্সের ৯ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
এশিয়াটিক ল্যাবরেটরিজ ২ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিটি জেনারেল ইন্স্যুরেন্স ১ কোটি ৫২ লাখ, ফারইস্ট নিটিং ১ কোটি ৪৯ লাখ, লাভেলো আইসক্রিম ১ কোটি ২৫ লাখ ও উত্তরা ব্যাংক ২ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















