পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পূবালী ব্যাংক গ্রীণ বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটি ১০ কোটি টাকার বন্ড ইস্যু করবে। গতকাল ১১ মার্চ ব্যাংকটির বন্ড ইস্যুর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের টেকশই অর্থনীতির অংশ হিসাবে এবং গ্রীণবন্ড নীতিমালা (আইসিএমএ), আইএফসি গাইডলাইন অনুযায়ী ৫ বছর মেয়াদী বন্ড ইস্যু করবে।
পূবালী ব্যাংক বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি সাপেক্ষে বন্ড ইস্য করতে পারবে।
বিজনেস আই/