ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ৫:৩৯ অপরাহ্ন

এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ডকে বে-মেয়াদী ফান্ডে রূপান্তরের প্রস্তাব অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ডকে বে-মেয়াদী ফান্ডে রূপান্তরের প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার, ১০ মার্চ বিএসইসির ১০০২তম কমিশন সভায় এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ডকে বে-মেয়াদী ফান্ডে রূপান্তরের প্রস্তাব অনুমোদন করা হয়।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়,কমিশন মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড এর মেয়াদ ১০ বছর পূর্ণ হওয়ায় ইউনিট হোল্ডারদের মতামত সহ ফান্ডটির ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির (বিজিআইসি) আবেদনের প্রেক্ষিতে ফান্ডটিকে কে মেয়াদী মিউচ্যুয়াল ফান্ড হতে বে- মেয়াদী মিউচ্যুয়াল ফান্ডে রুপান্তরের প্রস্তাব অনুমোদন করেছে।

একই সাথে কমিশন ফান্ড সংশ্লিষ্ট অন্যান্য প্রাসঙ্গিক দলিলাদিও অনুমোদন প্রদান করেন। রুপান্তরিত বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ড ‘SEML Lecture Equity Management Fund’ এর প্রাথমিক আকার হবে ৫০.০০ কোটি টাকা। উক্ত ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্বপালন করছে স্ট্রাটেজিক ইক্যুয়িটি ম্যানেজমেন্ট লিমিটেড এবং এর ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে বিজিআইসি এবং কমার্শিয়াল ব্যাংক অব সেইলন পিএলসি।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ