ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ৫:৩৭ অপরাহ্ন

ইরানি সাইবার হামলায় অচল ইসরায়েলের রেল ব্যবস্থা

ইরানি সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, এক ভয়াবহ সাইবার হামলার শিকার হয়ে সম্পূর্ণ অচল হয়ে পড়েছে ইসরায়েলের রেল যোগাযোগ ব্যবস্থা।সংবাদ বিশ্লেষণ

হামলায় রেলওয়ের নিয়ন্ত্রণ ব্যবস্থা পুরোপুরি অকেজো হয়ে যাওয়ায় দেশটির সাধারণ যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা চরম বিশৃঙ্খলার মুখে পড়েছে।

ফারস নিউজের ভাষ্য অনুযায়ী, পরিকল্পিত এই হ্যাকিংয়ের মাধ্যমে ইসরায়েলি রেলওয়ের মূল নেটওয়ার্ক অচল করে দেওয়া হয়েছে। প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরায়েলের কোনো রেল স্টেশনই নিরাপদ নয়।

এই হামলার ফলে রেল চলাচল বন্ধ থাকায় হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন এবং দেশটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও বিস্তারিত কোনো বিবৃতি না পাওয়া গেলেও, এই ঘটনাকে মধ্যপ্রাচ্যের সাইবার যুদ্ধের এক নতুন মাত্রা হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ