ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ১:৪৪ অপরাহ্ন

৪ কোম্পানির বিক্রেতা সংকট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের দুই ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে ৪ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ফ্যাস ফিন্যান্স, পিপলস লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস, ফারইস্ট ফিন্যান্স ও এইচ.আর টেক্সটাইল লিমিটেড।

জানা গেছে, বুধবার বেলা ১২টা ২ মিনিট পরযন্ত ডিএসইতে ফ্যাস ফিন্যান্সের স্ক্রিনে ১৭ লাখ ১২ হাজার ৮৪১টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

আলোচ্য সময়ে পিপলস লিজিংয়েরে  স্ক্রিনে ১৯ লাখ ৫৫ হাজার ১০১টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময়ে, ফারইস্ট ফিন্যান্স ও এইচ.আর টেক্সটাইলের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ