ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ৯৮টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ৩০ পয়সা বা ৫.৫৬ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তুংহাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড। আজ শেয়ারটির দর ৩.৭০ শতাংশ কমেছে।
দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড ৩.৫০ শতাংশ, জুট স্পিনার্স ৩.২৪ শতাংশ, প্রাইম টেক্সটাইল ৩.১৮ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৩.১৫ শতাংশ, এবি ব্যাংকের ৩.০৩ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ২.৯৮ শতাংশ ও অলিম্পিক এক্সেসরিজের ২.৯৪ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/