ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২:৪১ অপরাহ্ন

৬ কোম্পানির বিক্রেতা সংকট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে ৬ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা কনডেন্সড মিল্ক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, জিএসপি ফিন্যান্স, ফার্স্ট ফিন্যান্স, বিআইএফসি ও বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

জানা গেছে, মঙ্গলবার বেলা ১২টা ৪৩ মিনিট পরযন্ত ডিএসইতে মেঘনা কনডেন্সড মিল্কের স্ক্রিনে  ৩ হাজার ৫৪৬টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

আলোচ্য সময়ে প্রগতি লাইফের  স্ক্রিনে ৩২ হাজার ৭১৫টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২১০ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময়ে জিএসপি ফিন্যান্স, ফার্স্ট ফিন্যান্স, বিআইএফসি ও বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ