ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ১৪৮ পয়েন্ট বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৩৯ কোম্পানির দর বেড়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার ডিএসইতে ৫৯৩ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১৭৭ কোটি ৮৮ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪১৬ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৪৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৮৯ পয়েন্টে অবস্থান করছে।
অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৬২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৩ পয়েন্ট বেড়েছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৩৯টির, দর কমেছে ১৩টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৩৭টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৩৩২ পয়েন্ট বেড়েছে। সিএসইতে ৪৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বিজনেস আই/