ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ১৩টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে মেট্রো স্পিনিং মিলস লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ২০ পয়সা বা ২.০৬ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৯ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার সিমেন্ট মিলস। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৭ টাকা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে নিউ লাইন ক্লোথিংস লিমিটেড। আজ শেয়ারটির দর ১০ পয়সা বা ১.৭৫ শতাংশ কমেছে।
দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ডেল্টা স্পিনার্সের ১.৭২ শতাংশ, জাহিন টেক্সটাইলের ১.৪০ শতাংশ,ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ১.২১ শতাংশ, বসুন্ধরা পেপারের ১.০৮ শতাংশ, অ্যারামিট সিমেন্টের দশমিক ৯০ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের দশমিক ৭১ শতাংশ ও ন্যাশনাল ফিড মিলের দশমিক ৬৮ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/