ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে বিমা খাতের কোম্পানি। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টি রয়েছে বিমা খাতের শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, প্যরামাউন্ট ইন্স্যুরেন্স ও সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেড।
প্রগতি লাইফ
কোম্পানিটির শেয়ার দর ১৯ টাকা ১০ পয়সা বা ৯.৯৯ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২১০ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৯৩ টাকা থেকে ২১০ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৭৫ টাকা ১০ পয়সা থেকে ২৮৩ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এশিয়া ইন্স্যুরেন্স
কোম্পানিটির ২ টাকা ৯০ পয়সা বা ৮.৩১ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৩৫ টাকা থেকে ৩৮ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২২ টাকা ৫০ পয়সা থেকে ৪৬ টাকা পরযন্ত লেনদেন হয়।
এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স
কোম্পানিটির ২ টাকা ৫০ পয়সা বা ৭.৪২ শতাংশ দর বেড়ে তালিকার ৫ম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩৬ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৩৪ টাকা ১০ পয়সা থেকে ৩৬ টাকা ৮০ দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৭ টাকা ১০ পয়সা থেকে থেকে ৪৪ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৬.৯০ শতাংশ ও সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৬.৫৮ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/


















