ঢাকা, সোমবার, ৯ মার্চ ২০২৬, ১:০২ অপরাহ্ন

সৌদি আরব থেকে দূতাবাস কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান তীব্র সামরিক উত্তজনা এবং ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির মুখে সৌদি আরবে নিযুক্ত নিজেদের দূতাবাস কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। গতকাল রবিবার (৮ মার্চ) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক জরুরি নোটিশে এই তথ্য জানানো হয়েছে

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাসের নন-ইমার্জেন্সি (অপ্রয়োজনীয়) কর্মকর্তা-কর্মী এবং সেখানে কর্মরত সকল কর্মকর্তাদের পরিবারের সদস্যদের অবিলম্বে যুক্তরাষ্ট্রে ফিরে আসতে হবে। মূলত গত এক সপ্তাহ ধরে সৌদি আরবের অভ্যন্তরে মার্কিন স্থাপনা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ইরানের দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সরকারি কর্মীদের পাশাপাশি সাধারণ মার্কিন নাগরিকদের জন্যও কঠোর সতর্কতা জারি করেছে প্রশাসন। বর্তমানে যারা সৌদি আরব ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে ইরানের ড্রোন হামলা, সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ এবং স্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিধিনিষেধের মতো বিষয়গুলো মাথায় রেখে নাগরিকদের চলাফেরায় সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে।

মার্কিন অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবে নামার্কিন অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবে না
ঘটনার সূত্রপাত হয় ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার দীর্ঘ ২১ দিনের সংলাপ ব্যর্থ হওয়ার পর। গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই সংলাপ কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এর ঠিক পরদিন অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি থেকে মার্কিন সামরিক বাহিনী ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে। একই সময়ে ইসরায়েলও তাদের সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ পরিচালনা করে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই অভিযানের পাল্টা জবাব হিসেবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করছে। গত এক সপ্তাহে সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস, সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলোতে বেশ কয়েকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। উদ্ভূত এই অস্থিতিশীল পরিস্থিতির কারণেই মার্কিন প্রশাসন তাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ