অমর ভাষা শহীদদের স্মৃতিবিজড়িত মহান অমর একুশে গ্রন্থমেলা ২০২৬ উপলক্ষে বিশিষ্ট লেখক, গবেষক, গীতিকার, চলচ্চিত্র পরিচালক এবং ১৯৭১ সালের বন্দী মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ-এর সংকলিত কবিতার বই “বজ্রকণ্ঠ”-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয় ৭ মার্চ ২০২৬ ইং তারিখে বাংলা একাডেমি প্রাঙ্গণে।
প্রয়াত এই গুণী লেখকের সৃজনশীল সাহিত্যকর্ম, গবেষণা ও সাংস্কৃতিক অবদানকে নতুন প্রজন্মের পাঠকের কাছে তুলে ধরার লক্ষ্যে বইটি প্রকাশিত হয়েছে। তাঁর সাহিত্যকর্মে মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম, মানবিকতা ও সমাজচিন্তার শক্তিশালী প্রকাশ লক্ষ্য করা যায়। “বজ্রকণ্ঠ” গ্রন্থটি সেই শক্তিশালী কণ্ঠস্বরেরই একটি মূল্যবান সংকলন।
গ্রন্থমেলা প্রাঙ্গণে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাহিত্যিক, গবেষক, সংস্কৃতিকর্মী, সাংবাদিক ও পাঠক সমাজের উপস্থিতিতে প্রয়াত লেখক মোহাম্মদ ইউসুফের সাহিত্যকর্ম ও অবদান স্মরণ করা হয়। মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন জাবেদ ইমন, প্রকাশক – মুক্তদেশ; সাবা খালেদ শাওন, প্রকাশক – বুকইজম ও সদস্য, স্ট্যান্ডিং কমিটি, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস); এ কে এম সাইদুর রহমান, নির্বাহী অফিস সহকারী, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস); সাদাত ফেরদৌস, স্বত্বাধিকারী – ফেসবিডি গ্রুপ এবং লেখকের পরিবারের সদস্যবৃন্দ।
বইটির পরিবেশক রেনেসাঁ, বাংলাবাজার। প্রকাশনা সহযোগিতায় রয়েছেন ফাহাদ মোহাম্মদ রেফায়েৎ-উল-ফেরদৌস, প্রতিষ্ঠাতা, লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রটেস্টিং ভয়েজ।
বইটি আজ থেকে অমর একুশে গ্রন্থমেলায় মুক্তদেশ প্রকাশনা-র স্টলে বিক্রয়ের জন্য উন্মুক্ত করা হয়েছে।