ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সোমবার ২১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩২ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির। এদিন কোম্পানিটির ৭ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এশিয়াটিক ল্যাবরেটরিজের ৭ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
ওরিয়ন ইনফিউশন ৬ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১ কোটি ৩০ লাখ, সিটি ব্যাংকের ৩ কোটি ১ লাখ ও প্যারামাউন্ট টেক্সটাইলের ১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/