ঢাকা, সোমবার, ৯ মার্চ ২০২৬, ৫:০০ অপরাহ্ন

বিনিয়োগকারীদের আস্থায় ৩ ব্যাংকের শেয়ার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ব্যাংক খাতের শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৩টি রয়েছে ব্যাংক খাতের শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক ও এবি ব্যাংক পিএলসি।

ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংকের শেয়ার দর ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৮৯ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৩৭ টাকা ৫০ পয়সা থেকে ৪১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩২ টাকা ৬০ পয়সা থেকে ৫৬ টাকা ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

সিটি ব্যাংক

কোম্পানিটির ২ টাকা ৭০ পয়সা বা ৯.৬৮ শতাংশ দর বেড়ে  তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ২৭ টাকা ৩০ পয়সা থেকে ৩০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৭ টাকা ৯০ পয়সা থেকে  ৩৩ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এবি ব্যাংক

কোম্পানিটির ৫০ পয়সা বা ৮.২০ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৬ টাকা থেকে ৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩ টাকা ৪০ পয়সা থেকে থেকে ৭ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ