ঢাকা, সোমবার, ৯ মার্চ ২০২৬, ১:০১ অপরাহ্ন

বিদেশি প্রতিষ্ঠানে কৌশলগত বিনিয়োগকারী হচ্ছে এমক্যাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সহযোগী প্রতিষ্ঠান এমক্যাশ লিমিটেড যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান বি১০০ হোল্ডিংস এলএলসিতে কৌশলগত বিনিয়োগকারী হিসাবে কাজ করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রবিবার ৮ মার্চ ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এমক্যাশ লিমিটেড কৌশলগত বিনিয়োগকারী হিসাবে কাজ করার অনুমতি পেয়েছে। নিয়ন্ত্রক সংস্থার অনুমতি সাপেক্ষে এমক্যাশ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) হিসাবে কাজ করবে। এই বিবেচনায় এমক্যাশের পরিশোধিত মূলধন ৫০০ কোটি টাকা পরযন্ত বৃদ্ধি করা হবে।

কোম্পানিটি জানায়, সহযোগী প্রতিষ্ঠানে ইসলামী ব্যাংকের সর্বনিম্ন ৫১ শতাংশ এবং সর্বোচ্চ ৪৮.৯৯৯০ শতাংশ অংশগ্রহণ থাকবে। বি১০০ হোল্ডিংস এলএলসি শেয়ার সাবস্ক্রিপশন এবং এমক্যাশের পরিচালনা পর্ষদের অনুমোদনের মাধ্যমে কৌশলগত বিনিয়োগকারী হিসাবে কাজ করতে পারবে প্রতিষ্ঠানটি।

প্রস্তাবিত কৌশলগত বিনিয়োগ এমক্যাশ লিমিটেডের মূলধন ভিত্তি শক্তিশালী করবে এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্ল্যাটফর্মের অধীনে ডিজিটাল আর্থিক পরিষেবা সম্প্রসারণে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

 

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ