ইরান-ইসরায়েল যুদ্ধে দুবাইয়ে নিহত প্রবাসী বাংলাদেশি মৌলভীবাজারের বড়লেখার আহমদ আলী ওরফে ছালেহ আহমেদ (৫৫) নিহত হয়েছেন। মৃতদেহটি আজ সোমবার (৯ মার্চ) সকালে ঢাকার পৌঁছানোর কথা রয়েছে।
নিহতের বড় ভাই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মৃতদেহের সাথে তিনি থাকবেন। দিবাগত রাতেই ঢাকার উদ্দেশ্যে আমিরাত এয়ারলাইনস যোগে রওয়ানা দিবেন।
ঢাকায় লাশ গ্রহণ ও ঢাকা থেকে মৌলভীবাজারে মৃতের নিজ বাসভবনে পৌঁছানো পর্যন্ত সার্বিক সহযোগিতার জন্য বিশেষভাবে অনুরোধ করছেন।
উল্লেখ্য, ছালেহ আহমেদ দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করেন। সেখানে তিনি পানির গাড়ি চালাতেন। ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বজনরা।
তিনি বড়লেখা পৌরসভার গাজিটেকা (বাঁশতলা) গ্রামের মৃত সবর আলীর ছেলে। তার স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।