আগের দুই দিনের তীব্র দরপতন কাটিয়ে সোমবার উত্থানে ফিরেছে পুঁজিবাজার। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৭৩ কোম্পানির দর বেড়েছে। এদিন বেলা ১১টা পরযন্ত ডিএসইতে ১০৬ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সোমবার লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪১ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৩৩ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৮৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭৩টির, দর কমেছে ৫৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫২টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ২ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/


















