ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে রবিবার ৩০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ২৩ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির। এদিন কোম্পানিটির ৫ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এশিয়াটিক ল্যাবরেটরিজের ৪ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফাইন ফুডসের ১ কোটি ২৯ লাখ, ওরিয়ন ইনফিউশনের ১ কোটি ৮৫ লাখ ও সিমটেক্সের ২ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/