ঢাকা, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

ইন্টারন্যাশনাল লিজিংয়ের বিক্রেতা নেই

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের দুই ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ারে। এতে কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (৮ মার্চ) বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত  স্ক্রিনে ১৬ লাখ ৬০ হাজার ১২৪টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়

বৃহস্পতিবার শেয়ারটির সমাপনী দর ছিল ২ টাকা ২০ পয়সা।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ